ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল।
বাংলাদেশ একাদশে আছেন ইমরুল-সৌম্য দুজনেই। অন্যদিকে ৩ পেস বোলার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ- কিয়েরন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমিয়ার, রোস্টন চেজ, রোভমান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, কেমার রোচ, ওশেন থমাস।
