জেনেট জ্যাকসন, ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসনের যোগ বোন হিসেবে নিজের ছাপ রেখেছেন। এই সংগীতশিল্পী বিভিন্ন সময়, বিশ্বজোড়া অনুরাগীদের কাছ থেকে বহু উপহার পেয়েছেন।
অসংখ্য উপহারের মধ্য থেকে একটা উপহারকে স্মরণে রাখা অবশ্যই কষ্টকর বিষয়। কিন্তু তেমনটাই করেছেন জেনেট। তার অবশ্য কারণ আছে। এক অনুরাগীর একটি উপহারকেই তিনি সেরা হিসাবে বেছে নিয়েছেন।
তা শুনে অনেকেই অবাক। আবার অনেকে বলছেন, উপহারটি এমন উদ্ভট যে, তা স্মরণে থাকতে বাধ্য। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনে প্রকাশিত এ বিষয়ক একটি সংবাদে এ তথ্য দেয়া হয়।
সেখানে আরো বলা হয়, সম্প্রতি একটি মার্কিন টেলিভিশন শোয়ে যোগ দেন জেনেট জ্যাকসন। সেখানেই জানতে চাওয়া হয়, অনুরাগীদের কাছ থেকে পাওয়া তার স্মরণীয় উপহারগুলি সম্পর্কে। প্রথমে কিছুটা ভাবার সময় নেন জেনেট। তারপর ভাগ করে নেন নিজের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা।
জানান, একবার এক অনুরাগী তাকে উপহার হিসাবে পাঠান জার ভরতি সিমেন ও তার পুরুষাঙ্গের ছবি। গায়িকা বলেন প্রথমে কিছুটা অপ্রস্তুত বোধ করলেও, পরে বিষয়টির আসল কারণ উদঘাটন করতে পারেন তিনি।
জেনেট জ্যাকসন জানান, বাস্তবে ওই অনুরাগী তার সন্তানের বাবা হতে চেয়েছিলেন। সেই ইচ্ছাই এই ভাবে প্রকাশ করেছেন তিনি।
