উইন্ডিজ শিবিরে মিরাজের পর সাকিবের আঘাত, দেখুন লাইভ

ইংল্যান্ড বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজকে নিজেদের প্রস্তুতির সেরা সুযোগ দেখছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার (৭ মে) ডাবলিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নামা উইন্ডিজদের সংগ্রহ ১৭.৪ ওভারে ২ উইকেট না হারিয়ে ৯১ রান।

অদেখো উইকেটের খোজে মিরাজের বলে প্রথম উইকেটের দেখা পায় টাইগাররা। পাখির মতো উড়ে ক্যাচ ধরেন মাহমুদউল্লাহ।

সর্বশেষ নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে দুইটি পরিবর্তন প্রত্যাশিতই ছিল। সাকিব আল হাসান ফিরেছেন, মোহাম্মদ মিঠুনও আছেন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছেন সৌম্য সরকার, সরে গেছেন লিটন দাস। চোট কাটিয়ে আবার দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

দেখুন লাইভ এখানে