উইন্ডিজ শিবিরে আবারো মিরাজের আঘাত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজকের ম্যাচে টাইগার একাদশে রয়েছে দুই পরিবর্তন। ইমরুলের পরিবর্তে জায়গা ফিরে পেয়েছেন মিঠুন। অন্যদিকে রুবেলকে বসিয়ে সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হয়েছে।

টসে জিতে বোলিংয়ে নেমে ম্যাচের ৪র্থ ওভারেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন মিরাজ। চন্দরপাল হেমরাজকে ফেরান তিনি।

এরপর ম্যাচের ১৪তম ওভারেও উইকেটের আঘাত হানেন মিরাজ। ব্রাভোকে সরাসরি বোল্ড করেন তিনি। ১০ রান করেই ফিরে গেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৭ রান।

বাংলাদেশের একাদশ : তামিম, লিটন, সৌম্য, মিঠুন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, সাইফউদ্দীন, মিরাজ, মাশরাফি (অধিনায়ক) এবং মোস্তাফিজ।