ঈদে বর্ণিল পোশাক

ঈদ মানেই নতুন পোশাক। আর তা হতে হবে নান্দনিক। সাথে থাকতে হবে মানানসই জুতা, ব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ। এই সময়ে বৈচিত্র্যময় পোশাক ও অন্যান্য অনুষঙ্গ কেমন হতে পারে, সেই পরামর্শ নিয়ে লিখেছেন নওশিন শর্মিলী

পোশাকের মান ও ডিজাইনের নতুনত্বের জন্য ঈদের কেনাকাটায় দেশের শীর্ষ অভিজাত ফ্যাশন হাউজ প্রেম’স কালেকশনস শুরু থেকেই আলাদা। বিশেষ করে যারা ভারতে ঈদের কেনাকাটা করতে যান, তাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে প্রেম’স কালেকশনস। ঈদ উপলক্ষে কর্পোরেট ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি পাইকারি মূল্যে শাড়ি, পাঞ্জাবিসহ সব ধরনের পোশাক সরবরাহ করছে। যার মূল্য ১৮০০ টাকা থেকে শুরু, কমপক্ষে ৫০টি কিনলে এ সুবিধা পাবেন ক্রেতারা। ক্রেতাদের চাহিদা ও উত্সবকে মাথায় রেখে এবারের কালেকশনে উজ্জ্বল রঙকে প্রাধান্য দিয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান ডিজাইনার প্রেম বম্বানি। আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশি ক্রেতাদের জন্য ‘পদ্মাবত’ সিনেমার রাজকীয় সব পোশাক পাবেন প্রেম’স কালেকশন্সে। এক্সক্লুসিভ শাড়ি, লং কামিজ, ফ্লোর টাচ, ফ্রক, টপস, কুর্তাসহ নানা রকমের শারারা ও লেহেঙ্গার কালেকশন আছে প্রেম’স কালেকশন্সে। নারীদের পোশাকের কালেকশনে রয়েছে ৩ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত দামের পোশাক। ছেলেদের পাঞ্জাবিতেও প্রেম’স কালেকশন সবার থেকে এগিয়ে। নিখুঁত বুননে নানা গর্জিয়াস ডিজাইনের আরামদায়ক পাঞ্জাবির কালেকশন এনেছে প্রতিষ্ঠানটি। নিজস্ব ডিজাইন ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা আদি, কাতান, সিল্কসহ নানা রকমের কাপড়ের ওপর হালকা ও ভারী কাজের পাঞ্জাবি আছে প্রেম’স কালেকশন্সে। সেই সঙ্গে আছে নানা ডিজাইনের শেরওয়ানি। ছেলেদের পোশাকের দাম ৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। ছোটদের জন্যও আছে প্রেম’স কালেকশন্সের এক্সক্লুসিভ কালেকশন। তবে মনে রাখতে হবে, যে পোশাকেই কিনুন না কেন, তার মাধ্যমে যেন আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে পুরোপুরি। পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ, উত্সবের আমেজ আর চলতি ধারা—সব মিলিয়ে হওয়া উচিত পোশাক নির্বাচন। উত্সবের দিনগুলো সবার আনন্দে কাটুক।