ঈদে নেতাকর্মীদের নিয়ে সাঁতার কাটলেন মওদুদ

এবার ঈদুল ফিতর উদযাপন করতে গ্রামের বাড়িতে এসে ভিন্ন রকম আনন্দের মাত্রা যোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ঈদের তৃতীয় দিন (শুক্রবার) তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরস্থ নিজ বাড়ির পুকুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাঁতার কাটেন।

কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত জানান, দলীয় নেতাকর্মীদের নিয়ে

এ সময় তিনি নেতাকর্মীদের নিয়মিত সাঁতার কাটার ও ব্যায়াম করার পরামর্শ দেন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিষয়টি জরুরি বলেও তিনি মন্তব্য করেন। এরপর শুক্রবার বিকেলে গ্রামের বাড়ি থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।