ঈদে গেইম শো নিয়ে হাজির হচ্ছেন নিরব-বৃষ্টি

কদিন বাদেই ঈদ। আর ঈদকে ঘিরে শোবিজ তারকারা বেশ ব্যস্ত সময় পার করছেন। নাটক সিনেমার পাশাপাশি টিভি অনুষ্ঠানমালায়ও ঈদে নানা আয়োজন প্রচার হয়ে থাকে। আসছে ঈদে এস এ টেলিভিশনের এমনই একটি অনুষ্ঠানে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ‘গেইম রিটার্নস’ খ্যাত চিত্রনায়ক নিরব ও বৃষ্টি।

এটি একটি গেইম শো। ‘অ্যাডভেঞ্চার ও থ্রিলার’ নামের এই গেইম শোটি উপস্থাপনা করছেন হিল্লোল। গেল ১০ আগস্ট গাজীপুরের ন্যাশনাল পার্কে গেইম শো টির শুটিং শেষ হয়। এক্স ফ্যাক্টর ধাঁচের এই শোতে নিরব ও বৃষ্টিকে একটি জঙ্গলে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়! কিছু ক্লু দেওয়া থাকে যেটা খুঁজে বের করে টাস্ক কমপ্লিট করতে হয়।

নিরব বলেন, ‘অ্যাডভেঞ্চারাস একটা গেইম শো। ঈদের বিভিন্ন শো গুলির মধ্যে এটা একটু ডিফরেন্ট। অ্যাডভেঞ্চার ও থ্রীলিং কিছু বিষয় থাকে। নতুন একটা অভিজ্ঞতা এটা। বেশ ভালো লেগেছে কাজটা করে।’

বৃষ্টি বলেন, ‘খুবই সুন্দর একটা গেইম শো। খুব টাফ ছিলো এমন ওয়েদারে আউটডোরে এমন ভিন্নরকম একটা শোতে অংশগ্রহণ করা। আসছে ঈদে এই গেইম শো-টি এস এ টিভিতে প্রচার করা হবে।’