ঈদের পোশাক মিলিয়ে গহনা তৈরি করে দেই’ তোড়া বিশ্বাস

নারী উদ্যোক্তারা আজ মেধা আর যোগ্যতা দিয়ে সাফল্যের সঙ্গে শক্ত অবস্থান তৈরি করেছেন প্রায় প্রতিটি সেক্টরে। উৎসবকে কেন্দ্র করে এখন ঘরে-বাইরে ব্যস্ত সময় কাটান নারী উদ্যোক্তারা। বিভিন্ন মাধ্যমে কাজ করছেন এমন এক নারী উদ্যোক্তা জানিয়েছেন ঈদের ব্যস্ততার কথা

ঈদে অনলাইনে বেচাকেনার ব্যস্ততা অনেক বেশি থাকে। ঈদের পোশাক কেনার পর ক্রেতারা পোশাকের ছবি ইনবক্সে দিয়ে দেন। ঈদের পোশাক মিলিয়ে গহনা তৈরি করে দেই। কেউ ডিজাইন দিয়ে দেন, কেউ আমার তৈরি করা ডিজাইন থেকেই সিলেক্ট করে দেন। শুধু পোশাকটির ছবি ও বাজেট পাঠিয়ে দিলেও আমরা ম্যাচিং করে গহনা তৈরি করে দেই। আমি মূলত মেটাল জুয়েলারি তৈরি করি। ১৫ বছর ধরে আমি গহনার ব্যবসার সঙ্গে জড়িত। শুরুতে বাসাতেই গহনা তৈরি করলেও পরবর্তীকালে হাজারীবাগে কারখানা নেই। এ সময় মনে হয় অনলাইনে কাজটি শুরু করলে অনেকেই জানতে পারবে। এরপর তোড়া’স অনলাইন গ্যালারি নামে পেজ খুলে কাজ শুরু করি। বর্তমানে অনলাইনের পাশাপাশি বাড়িতেও সেল করছি। ঈদ উৎসবে ক্রেতাদের পোশাক মিলিয়ে গহনা কেনার আগ্রহটা অনেক বেশি থাকে। সকাল থেকে রাত অবধি অর্ডার পাচ্ছি।