ঈদের নাটক ‘আইজু ভাই ঘুমাতে চায়’

দীপ্ত টিভিতে ঈদুল আযহা উপলক্ষে ঈদের তৃতীয়দিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে প্রচারিত হবে একঘন্টার বিশেষ নাটক ‘আইজু ভাই ঘুমাতে চায়’। প্রেমের খেলায় ঘুমকে ফিরে পাবার গল্প নিয়ে আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় ফিরোজ কবীর ডলারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অর্শা, এহসানুল হক মিনু।

পুরান ঢাকার ঘুমপ্রিয় আইজু ভাইয়ের ঘুম হারাম করে দেয় সুন্দরী অহনা। ঘুম ফিরিয়ে আনার জন্য অক্লান্ত চেষ্টা চালায় আইজু ভাই আর অহনা বারবার হামলা চালায় তার ঘুমের জগতে। কিছুতেই ঘুমাতে না পেরে আইজু ভাই তাই করে বসে যা কখনো করার কথা কেউ কল্পনাও করেনি!