ঈদের ধারাবাহিকে

অভিনয়, মডেলিং ও উপস্থাপনা এই তিন জায়গায় এ্যানির সরব পদচারণা। সব খানেরই সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন এ্যানি খান। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটির নাম ‘মাহিনের রূপবান বিয়ে’। এতে অভিনয় প্রসঙ্গে এ্যানি বলেন, ‘এখানে ফারুক আহমেদ ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। আরটিভিতে এটি আসছে ঈদে প্রচারিত হবে। এছাড়া আদিবাসী মিজান ভাইয়ের পরিচালনায় ‘সবদার আলী প্যাকেজ’ নামেও একটি ধারাবাহিক নাটকের কাজ করেছি। আশা করি, আসছে ঈদে এই কাজগুলো দর্শকরা পছন্দ করবেন।’