ঈদের দিন হবে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ!

ধারণা করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ৫ জুন হবে।

আর এ জন্য বিশ্বকাপ ম্যাচ দেখে ঈদের আনন্দ করার সুযোগ থাকছে ক্রীড়ামোদীদের জন্য।

আগামী ৫ জুন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ম্যাচটি ওভালে অনুষ্ঠিত হবে। অবশ্য বিশ্বকাপে টাইগারদের মিশন শুরু হয়ে যাবে ২ জুন। ওভালে সেদিন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। জুন-জুলাই পর্যন্ত ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।