ইরাকি সামরিক ঘাঁটিতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান

সোমবার ইরাকের রাজধানীর উত্তরে ইরাকি সামরিক ঘাঁটিতে ভেঙে পড়ল একটি মার্কিন যুদ্ধবিমান। ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়াও একটি রকেট বাগদাদ বিমানবন্দর চত্বরে নেমেছে বলে জানিয়েছে, ইরাকি সেনা। ঘটনার খুব বেশি বিশদ তথ্য জানায়নি ইরাকি বাহিনী। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানা গেছে।

অন্যদিকে যুদ্ধ বিমান সি ১৩০ ভেঙে পড়ার দুর্ঘটনায় চারজন সেনা সদস্য আহত হয়েছে বলে খবর। মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মাইলস ক্যাগিনস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, আপাতত এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।

ক্যাগগিনস জানিয়েছে যে বিমানটি রানওয়েটিকে পার করে ফেলে ও সোজা গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। ঘটোনায় চোট পান চার সেনা সদস্য। আপাতত তাজির মেডিকেল হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

ঘটনায় এখনই শত্রু যোগের আশঙ্কা করা হচ্ছে না, তবে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

ইরাকি কর্মকর্তারা জানাচ্ছেন, বিমানটিতে সাত জন ক্রু সদস্য এবং ২৬ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে দুজন পাইলট রয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে ইরাকি বাহিনী জানাচ্ছে, বাগদাদ এয়ারপোর্টের দক্ষিণ থেকে ওই রকেট ছোঁড়া হয়েছিল। ইরাকি বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।