অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ভোট ভাগ হওয়ার সুযোগ না দিতে মসজিদের ইমামদের সঙ্গে প্রতি আহ্বান জানিয়েছেন।বুধবার দিল্লি ওয়াকফ বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি ওই আহ্বান জানান।
কেজরিওয়াল সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, “ভোট ভাগাভাগি হলে দিল্লির সাতটি আসনেই বিজেপি’র জয়ী হতে সুবিধা হবে। যদি আপনাদের ভোট ভাগ হয়ে যায় তাহলে দেশের প্রচুর ক্ষতি হবে।” এসময় তিনি ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির ঘোষণাও দেন।
দিল্লি সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমামদের প্রত্যেক মাসে ১৮ হাজার এবং মুয়াজ্জিনদের ১৬ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অন্যান্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যথাক্রমে ১৪ হাজার ও ১২ হাজার টাকা করে দেয়া হবে। ওয়াকফ বোর্ডের অধীনে প্রায় দুইশ’ মসজিদ রয়েছে। এছাড়া আরও প্রায় দেড় হাজার মসজিদ রয়েছে।

দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বিধায়ক আমানতুল্লাহ খান বলেন, ‘আগে আমরা ইমামদের ১০ হাজার টাকা করে দিতাম তা বাড়িয়ে ১৮ হাজার করা হয়েছে। মুয়াজ্জিনরা যে ৯ হাজার টাকা পেতেন তা বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে বিপুলসংখ্যক ওয়াকফ সম্পত্তি রয়েছে, কিন্তু পূর্ববর্তী সরকারগুলো যথাযথভাবে তা ব্যবহার করেনি, যার ফলে ওয়াকফ বোর্ড সর্বদা দুর্বল হয়ে ছিল।
