কিছুদিন আগে শোনা গিয়েছিল আবার এক সাথে কাজ করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শহীদ কাপুর ও তারকা পরিচালক ইমতিয়াল আলী। তাঁর ২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবিতে এক সাথে কাজ করেন। তবে, সম্প্রতি তাঁদের এক সাথে দ্বিতীয় প্রজেক্টে কাজ করার বিষয়ে কোনো অগ্রগতি সংবাদ নেই।
তবে কী খুব শিগগিরই আর তাঁদের এক সাথে দেখার সুযোগ মিলবে না সিনেপ্রেমীদের?
জানা গেছে, যে প্রজেক্টটি হওয়ার কথা ছিল তা আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ, যথোপযুক্ত প্রযোজকের অভাব। পরে জানা গেছে, শহীদ কাপুরই নিজেকে ওই প্রজেক্ট থেকে সরিয়ে নিয়েছেন।
সূত্র জানাচ্ছে, শহীদ নিজেকে ওই প্রজেক্ট থেকে সরিয়ে নিয়েছেন। আর তাই, ইমতিয়াজ ভাবছেন, অন্য কাউকে দিয়ে কাজটি করাবেন।
