ঘটনাটি ১৯৯০ সালের। আতহার আলী খানকে দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের এই ধারা। পরাজিত দলের হয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া অনেক বিরল একটি বিষয়। কিন্তু তাই হয়েছিলেন আতহার। তাঁর পর ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩৪ জন ম্যাচসেরা হয়েছেন।
এদের মধ্যে অনেকেই একাধিকবার ম্যাচসেরা হয়েছেন। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পর্যন্ত ওয়ানডেতে ১৮ বার ম্যাচসেরা হয়েছেন। এছাড়াও ৫ বার সিরিজ সেরা হয়েছেন তিনি। অন্যদিকে টাইগার ওপেনার তামিম এখন পর্যন্ত ১৪ বার ম্যাচসেরা হয়েছেন এবং সিরিজ সেরা হয়েছেন ৪ বার।
গতকাল উইন্ডিজদের বিপক্ষে ম্যাচসেরার পাশাপাশি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় সিরিজ সেরাও হয়েছেন তিনি। তবে এবার এক নজরে দেখে নিন বাংলাদেশের হয়ে কে কতবার ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন সেই তালিকাটি-
সাকিব আল হাসান- ১৮৮ ম্যাচে ১৮ বার ম্যাচসেরা ও ৫ বার সিরিজ সেরা।
তামিম ইকবাল- ১৮২ ম্যাচে ১৪ বার ম্যাচসেরা ও ৪ বার সিরিজ সেরা।
মাশরাফি বিন মুর্তজা- ১৮৮ ম্যাচে ১১ বার ম্যাচসেরা ও ২ বার সিরিজ সেরা।
মো. আশরাফুল- ১৭৫ ম্যাচে ৭ বার ম্যাচসেরা।
শাহরিয়ার নাফীস- ৭৫ ম্যাচে ৭ বার ম্যাচসেরা ও ৩ বার সিরিজ সেরা।
আবদুর রাজ্জাক- ১৫৩ ম্যাচে ৫ বার ম্যাচসেরা ও ২ বার সিরিজ সেরা।
মুশফিকুর রহিম- ১৮৭ ম্যাচে ৫ বার ম্যাচসেরা ও ৪ বার সিরিজ সেরা।
আফতাব আহমেদ- ৮৫ ম্যাচে ৪ বার ম্যাচসেরা ও ১ বার সিরিজ সেরা।
মোস্তাফিজুর রহমান- ৩০ ম্যাচে ৩ বার ম্যাচসেরা ও ১ বার সিরিজ সেরা।
সৌম্য সরকার- ৩২ ম্যাচে ৩ বার ম্যাচসেরা ও ১ বার সিরিজ সেরা।
