ইতিহাসের প্রথম ফাইনাল জয়ের পথে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আজ শুক্রবার (১৭ মে) উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩১ রান করে উইন্ডিজ। এরপর ম্যাচে আঘাত হানে বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ রয়েছে। যদি শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে না গড়ায় তাহলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দল।

কারণ ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। এছাড়াও প্রাথমিক পর্বে বেশি ম্যাচ জেতার কারণে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

তিন ম্যাচে খেলে তিনটিতেই জয় পায় বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই জয়ের দেখা পায় বাংলাদেশ দল। ফাইনাল ম্যাচে জয়ের পথেই আছে টাইগাররা। ছয় ফাইনাল হারের পর প্রথম ফাইনাল জয়ের পথে আছে বাংলাদেশ দল।