ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এবার ইচ্ছা থাকলেও ভোট দিতে পারেননি তিনি।
প্রতিবারই ভোটের দিন স্বামী ওমর সানীর সঙ্গে ভোটকেন্দ্রে যান তিনি। কিন্তু এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটটি দিতে পারছেন না মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।

ভোট দিতে নার পারার কারণ হিসেবে ওমর সানি জানিয়েছেন, বেশ কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত থাকায় ইচ্ছা থাকলেও ভোট দিতে যেতে পারেননি মৌসুমী।
