আশা করি জামায়াত তাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিবেন- অলি

আজ বেলা সাড়ে ১১টার দিকে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে হাসপাতালে দেখতে গিয়ে ২০ দলীয় জোটের শরিক এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমেদ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি মেননের দ্রুত সুস্থতা কামনা করেন।

মেননকে দেখে বের হওয়ার পর গণমাধ্যমকে সিলেট সিটি নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের টানাপোড়েন ব্যাপারে কথা বলেন অলি আহমেদ। বলেন, ‘টানাপোড়ন থাকতেই পারে। তবে আমি আশা করি জোটের বৃহত্তর স্বার্থে । এবং জোটের এককপ্রার্থীর পক্ষে কাজ করবেন।’

নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় যোগ দেয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এলডিপি প্রধান বলেন, ‘আপনাদের মত আমিও শুনতেছি। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আসলে তখন উত্তর দেয়া যাবে।’