আশরাফুলকে নিয়ে মাঠে নামল চিটাগং ভাইকিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠেছে আজ ৫ জানুয়ারি। আজ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস।

ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা ৩০ মিনিটে। এর পর বিকাল ৫ টা ২০ মিনিটে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস এর একাদশ:
রংপুর রাইডার্সের একাদশ: হেলস, মিঠুন, রাইলি রুশো, মেহেদী মারুফ, রবি বোপারা, বিনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি, সোহাগ গাজি, নাজমুল ইসলাম, সফিউল ইসলাম।

চিটাগাং ভাইকিংসের একাদশ: মোহাম্মদ শেহজাদ, ডেলপোর্ট, আশরাফুল, মুশফিকুর রহীম, মোসাদ্দেক, সিকান্দার রাজা, ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ।