আর সহ্য হয় না, আল্লাহ তুমি আলিম দারের বিচার কর

আজ আলিম দারের বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস ও সৌম্য সরকার। দেশসেরা হার্ড হিটিং ব্যাটসম্যান লিটন ও সৌম্যকে যেভাবে সাজঘরে ফিরতে হয়েছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই পাকিস্তানির বিতর্কিত সিদ্ধান্ত কোনভাবেই মানতে পারছেন না দেশ-বিদেশে থাকা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তারা ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তগুলো সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়ে মো. জাহিদ হাসান ফেসবুকে লেখেন, ‘আর সহ্য হয় না, আল্লাহ তুমি আলিম দারের বিচার কর। আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচে এই পাকিস্তানী আম্পায়ার ইচ্ছাকৃতভাবে বারবার বিতর্কিত সিদ্ধান্ত দেয়।’

টাইগার সমর্থক আতিকুর রহমান তমা লেখেন, ‘পাকিস্তানি আলিম দার থার্ড আম্পায়ার, দেশটা যেমন এর নাগরিকেরাও তেমন!’জেসমিন পাঁপড়ি মন্তব্য করেন, ‘এইটা আউট? আবারও আলীম দার!’

হাবিব আনিসুর রহমান বলেন, ‘এবস্যুলেটলি নট আউট যেটা, সেটাকে আউট বলে কি করে? এর আগেও এই লিটনকেই রান আউট করে দিয়েছিল আম্পায়ার, অথচ সে আউট ছিল না।’

SOUTHAMPTON, ENGLAND – JUNE 24: Shakib Al-Hasan of Bangladesh(2L) celebrates after taking the wicket of Rahmat Shah of Afghanistan during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Bangladesh and Afghanistan at The Ageas Bowl on June 24, 2019 in Southampton, England.

পলাশ দত্ত মন্তব্য করেন, ‘থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্ত। খেলোয়াড়ি মনোভাবের পরিচয় দিতে পারল না আফগানিস্তান।’এছাড়াও আলিম দারের বিরুদ্ধে হাজারো মন্তব্য ছেয়ে গেছে নেট দুনিয়ায়।