আমি ভারতকে একাই হারিয়ে দিবো

বৃষ্টির কারণে আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেনি বাংলাদেশ দল। তবে ২য় ম্যাচে ভারতের বিপক্ষে নামার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ দল।

এমনটা জানালেন মোসাদ্দেক নিজেই। ‘একটু তো হতাশার ব্যাপার। কেননা আমরা ওভাবেই প্রস্তুতি নিয়েছি, ম্যাচ খেলার মতো করে। বৃষ্টির ওপরে কারো হাত নেই সবাই সেটা জানি। খেলাটা হলে আমাদের জন্য ভালো হত। তারপরেও বলব আমাদের প্রস্তুতি ভালো আছে। আমরা সবশেষ খুব ভালো একটি সিরিজ শেষ করে এসেছি। ম্যাচ হয়নি, তাই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ আছে সেটা দিয়ে বিশ্বকাপের আরেকটু প্রস্তুতি নেওয়া যাবে।’

আর সেই ম্যাচে সুযোগ পেলে আরেকবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ম্যাচে স্মৃতি ফেরাবেন বলে প্রত্যয় ব্যক্ত করলেন এই অলরাউন্ডার, ‘শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করেছি, চাইব সেভাবেই ব্যাটিং করতে। দলকে যতটুকু সমর্থন দেওয়া যায় ঠিক ততটুকু। এই ম্যাচে হয়নি। পরের ম্যাচে চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার। আর বিশ্বকাপের পুরোপুরি প্রস্তুতি নেওয়ার।’