আব্রামকে স্কুলে ভর্তি করাতে গিয়ে কী ঘটলো?

শাকিব-অপুর পুত্র আব্রামকে স্কুলে ভর্তি করাতে গিয়েও আর ভর্তি করানো গেল না। সোমবার রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে (এ আই এস ডি) ভর্তি করানোর জন্য নিয়ে যান শাকিব খান এবং অপু বিশ্বাস। ভর্তির ফরমও পূরণ করেন তারা। তবে পরে ভর্তি করানো সম্ভব হয়নি। কেননা আব্রামের বয়স এখনো তিন হয়নি। একারণেই অনুমতি মেলেনি কর্তৃপক্ষের।

তবে স্কুল কর্তৃপক্ষ পরামর্শ দেন স্কুল বিভাগে নয়, আব্রামকে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র প্লে-গ্রুপে ভর্তি করাতে। বাবা-মা দু’জনই শুনেন তাদের পরামর্শ। প্রেগ্রুপেই ভর্তি করানো হয় আব্রাম খান জয়কে।

ছেলের প্রথম বিদ্যালয়ে যাওয়া নিয়ে শাকিব খান বলেন, ‘জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এই স্কুলে তাকে ভর্তি করাতে পারব। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।’

অপু বিশ্বাস বলেন, ‘শাকিবের এই দিকটা আমার ভালো লেগেছে। ছেলেকে স্কুলে ভর্তি করাবে বলে সকালেই উঠেই চলে এসেছে।সে এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি ভাবতেও পারিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। সবাই দোয়া করবেন জয় যেন লেখাপড়া শিখে একজন আদর্শ মানুষ হয়।’