বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ভক্তদের জন্য আসছে বিরাট সুখবর। আগামী ১৩ আগস্ট ২০১৮, এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আশরাফুল। ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবেন মোহাম্মাদ আশরাফুল। বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে সে কালো অধ্যায়ের অবসান হতে যাচ্চে মোহাম্মদ আশরাফুলের।
আগামী ১৩ আগস্ট নিষেধাজ্ঞা শেষ হলে আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল খেলার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের। অবশ্য ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে পারছেন। শুরুতে ভালো করতে না পারলেও ২০১৭-১৮ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
বাংলাদেশ দলে ফিরছেন আশরাফুল এ বিষয়ে তিনি বলেন, এই দিনটির জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছি। আমি নিজের দোষ স্বীকার করে নেওয়ার পর পাঁচ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। অবশ্য আমি গেল দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলেছি। তবে ১৩ আগস্টের পর থেকে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না আমার। বাংলাদেশের হয়ে আবার খেলতে পারাটা হবে আমার জীবনের সেরা অর্জন।
২০১৭-১৮ মৌসুমে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পাঁচটি লিস্ট ‘এ’ সেঞ্চুরি করেছেন। লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এক মৌসুমে পাঁচ সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। তার আগে ২০১৫-১৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার আলভিরো পিটারসন ঘরোয়া ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন।
