আবারো হতাশায় ডোবালেন এনামুল! বিদেশ থেকেও দেখুন লাইভ(Live)

সেন্ট কিটসে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অপরদিকে, দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন জেসন মোহাম্মদ আর আলজেরি জোসেফ। তাদের বদলে দলে ঢুকেছেন কাইরন পাওয়েল আর শেলডন কোট্রেল।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৮ রানের বড় জয়ে শুরু করে টাইগাররা। পরের ম্যাচেও জয়ের খুব কাছে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় মাশরাফির দল। তবে আজ জিতলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি ঘরে তুলতে পারবে সফরকারিরা।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ : ৩৫/০ (৯.৩ ওভার) তামিম ২১ ও সাকিব ০ রান করে ব্যাট করছেন। আনামুল ১০ রান করে আউট হয়েছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলে নার্স, আলজেরি জোসেফ।

খেলাটি লাইভ দেখুন এখানে ক্লিক করে…..