আবারো টসে হারলেন মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় ওয়ানডেতে আজ মাঠে নেমেছে টাইগাররা। দুপুর ১ টায় শুরু হবে ম্যাচটি। ৩ ম্যাচ সিরিজের ওয়ানডেতে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

ইতিমধ্যে ২য় ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ অধিনায়ক পাওয়েল।

সিরিজের এক ম্যাচ বাকি থাকলেও আজকের ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে টাইগাররা। আর সে কারণে ্আজকের ম্যাচের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. লিটন কুমার দাস ৩. ইমরুল কায়েস ৪. সাকিব আল হাসান৫. মুশফিকুর রহিম ৬. সৌম্য সরকার ৭. মাহমুদুল্লাহ রিয়াদ ৮. মেহেদি হাসান মিরাজ ৯. মাশরাফি বিন মর্তুজা ১০. রুবেল হোসেন ১১. মুস্তাফিজুর রহমান