আবারও আউটঃ পরপর একাই ৪ উইকেট তুলে নিলেন মাশরাফি দেখুন স্কোর

পরপর একাই ৪ উইকেট তুলে নিলেন মাশরাফি এবারের বিপিএলে এখনও পর্যন্ত মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের মিশ্র অভিজ্ঞতা হয়ে গেছে। প্রথম ম্যাচে তারা হেরেছে চিটাগং ভাইকিংসের কাছে। দ্বিতীয় ম্যাচে জিতেছে খুলনা টাইান্সের বিপক্ষে। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম ম্যাচেই হারিয়েছে সিলেট সিক্সার্সকে।

দুই দলের এই যখন অবস্থা, তখন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এবং হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি তারা। এবং এই লড়াইয়ে শুরুতে টস নামক ভাগ্যের খেলায় জয় পেয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

স্টিভেন স্মিথের সঙ্গে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয়ের পরই মাশরাফি প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভেন স্মিথকে। অর্থ্যাৎ, টস হেরে ব্যাট করতে নামছে তামিম-স্মিথ আর আফ্রিদিদের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

১০ বলে ৪ রান করে আউট হলেন তামিম। ৪ বলে ২ রান করে আউট হলেন ইমরুল কায়েস। ১৫ বলে ৮ রান করে আউট হলেন ইভেন লুইস।

ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৭ ওভার ৫ উইকেটে ১৮ রান।

রংপুর রাইডার্স: রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ও আইকন), বেনি হাওয়েল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (আইকন), এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ।

খেলাটি লাইভ দেখুন এখানে ক্লিক করে….