আফ্রিদিকে পুরোই ‘বোকা’ বানালেন মোস্তাফিজ

তিন ওভারে মাত্র ৮ রান খরচ করেছেন মোস্তাফিজ। যার মধ্যে আফ্রিদির মুখোমুখি বোলিং করেছেন মোট ৯ বল। যেখানে রান দিয়েছেন মাত্র ২ রান। ৭ বল আফ্রিদিকে বোকা বানিয়ে দিয়েছেন ডট।

চলতি বিপিএলের ষষ্ঠ আসরে আজ সোমবার (২১ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস। এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।

জবাবে ব্যাট করতে নেমে লরি ইভান্সের অপরাজিত ১০৪ ও রায়ানের ৫৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে রাজশাহী। কুমিল্লার হয়ে ডওসন ২টি ও মেহেদী ১টি উইকেট শিকার করেন।

১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল তামিম-বিজয়। কিন্তু ব্যক্তিগত ২৫ রানে রাব্বির বলে মার্শালের হাতে ধরা পড়ে সাঝঘরে ফেরেন তামিম। এরপর ২৬ রান করে ফেরেন বিজয়। রায়ানের বলে নাফিসের হাতে ধরা পড়ে ফেরেন তিনি।

এরপর আরাফাত সানির বলে প্রসন্নের হাতে ধরা পড়ে ১৫ রান করে ফেরেন সামসুর রহমান। এরপর ১২ রান করে ফেরেন জিয়াউর রহমান। ইভান্সের হাতে ধরা পড়ে রায়ানের দ্বিতীয় শিকার হয়ে সাঝঘরে ফেরেন তিনি।

এরপর ১৫ রান করে ফেরেন ইমরুল কায়েস। কায়েস আহমেদের বলে নাফিসের হাতে ধরা পড়ে ফিরেন তিনি। এরপর রানের খাতা না খুলেই ফেরেন পেরারা। কায়েসের বলে জোঙ্কারের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। মোস্তাফিজের বাকি এখনো দুই ওভার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান। আফ্রিদি ১৮ ও ডওসন ১৭ রান করে ব্যাট করছেন। জয়ের জন্য ১৮ বলে প্রয়োজন ৪২ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, থিসারা পেরেরা, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, সাইফ উদ্দিন, জিয়াউর রহমান, ওয়াহাব রিয়াজ, মেহেদী হাসান, সামসুর রহমান।

রাজশাহী কিংস একাদশ: মেহেদী হাসান মিরাজ, শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব, রায়ান টেন ডোসকাটে, জাকির হাসান, ক্রিশ্চিয়ান জোঙ্কার, কায়েস আহমেদ, লরি ইভান্স, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি।