আফ্রিদিকে নিয়ে যা বললেন কুমিল্লার কোচ সালাউদ্দিন

বিপিএলে সিলেট সিক্সার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম ম্যাচে ধুমধাড়াক্কা ব্যাটিং খ্যাত
আফ্রিদিকে দেখা গেল অন্য রূপে। দলের প্রয়োজন বুঝে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে কুমিল্লাকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিতি। যা দেখে অবাক হয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

লক্ষ্য ছিল মাত্র ১২৭ রানের। কিন্তু শেষদিকে জয়ের জন্য দরকার ২১ বলে ৩১ রান, হাতে মাত্র ৪ উইকেট। তখন মাথা ঠান্ডা রেখে ২৫ বলে ৩৯ রানের এক ইনিংস খেললেন আফ্রিদি। তার ইনিংসকে ভর করেই প্রথম ম্যাচে জয় দিয়ে বিপিএল শুরু করে কুমিল্রা।

আফ্রিদির সাবধানী ব্যাটিং নিয়ে কুমিল্লার কোচ সালাউদ্দিন বলেন, ‘টুর্নামেন্টের শুরুর ম্যাচে প্রতিটি দলই একটু চাপে থাকে। আমরাও একটু নার্ভাস ছিলাম। এটা অস্বীকার করার কিছু নেই। তবে আফ্রিদি যে এতটা বিচক্ষণতার সাথে খেলবে, কখনোই ভাবিনি।’

এছাড়া তিনি আরও বলেন, ‘সে অনেক অভিজ্ঞ। এখন সে অনেক ঠান্ডা মাথায় ব্যাটিং করে। আশা করব আফ্রিদি পুরো টুর্নামেন্টেই এমন বিচক্ষণতার সঙ্গে খেলবে।’সূত্র: স্পোটসনিউজ টুয়েন্টিফোর