আফগান ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি : ডাকা হলো পুলিশ

আফগানিস্তানের বিশ্বকাপ ক্রিকেট দল সম্প্রতি ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে এক ব্যক্তির সাথে ঝগড়ায় জড়ায়। আর তাদের এই ঝগড়া থামাতে শেষ পর্যন্ত ডাকতে হয় পুলিশ।

তবে, আফগান অধিনায়ক গুলবাদিন নাইব বিষয়টি সাংবাদিকদের থেকে এড়িয়ে যান।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগের রাতে সোমবার (১৭ জুন) এ ঘটনা ঘটেছে।

এর পর দিন ১৫০ রানের বিশাল ব্যবধানে বিশ্বকাপ আসরে ৫ম বারের মতো হারে আফগানিস্তান। এক ব্যক্তি অনুমতি ছাড়া আফগান দলের ছবি তোলার পর ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে ছবি তোলা ব্যক্তির সঙ্গে আফগানিস্তান খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়েন।

তবে ম্যাচের পর আফগান অধিনায়ক গুলবাদিন নাইব সাংবাদিকদের কাছে ওই ঘটনার কথা এড়িয়ে যান। বলেন, ওই ঘটনা সম্পর্কে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

তিনি বলেন, আমার কিছু জানা নেই। এ বিষয়ে আপনারা নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এটি আমার এবং দলের কাছে বড় কোনো ইস্যু নয়।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়- স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের পরপরই আকবর রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।