আফগানিস্তানের মতো বড় কথা নয়, বাংলাদেশ ছোট দল হয়েই খেলুক: রোডস

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বেশ আলোচিত কথা বার্তা বলে সমালোচিত থাকছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস চাচ্ছেন বাংলাদেশ দল বড় নয়, ছোট দল হয়েই খেলুক।

যদিও আন্তর্জাতিক ওয়ানডেতে ক্রিকেটে বড় দলকে হারিয়ে দেওয়া এখন আর কঠিন কিছু নয় বাংলাদেশের জন্য। তারপরেও চাপ সামলে নিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে চান রোডস।

এই ব্যাপারে রোডস বলেন ,’আমরা একটু পিছিয়ে থেকেই শুরু করতে চাই। আন্ডারডগ হয়ে মাঠে নামার মজাই অন্যরকম। তাহলে আমরা বড় দলগুলোকে চমকে দিতে পারব।

‘সবাই বাংলাদেশকে নিয়ে বলবে, ‘ ওরা কিভাবে বড় দলকে হারিয়ে দিচ্ছে’। আমরা যদি পথ না হারাই তাহলে আমরা চমকে দিতে পারব তাঁদের। আমাদের ভালোভাবে চাপ সামলানো উচিত।’, জানিয়েছেন রোডস।