বিশ্বকাপে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। তিন ম্যাচ খেলে মাত্র ৫৯ রান সংগ্রহ করেছেন তিনি। তার ভালো শুরু বাংলাদেশকে যে বড় সংগ্রহ গড়ে তুলতে সাহায্য করে সেটা সবারই জানা।
নিজের রান খরা নিয়ে তামিম বলেন, ‘ক্রিকেটে তো আর যথেষ্ট বলে কিছু হয় না। যতই আপনি হাজার হাজার রান করেন, দুই তিন মাসের বেশি কেউ মনেই রাখবে না। এখন কী করতে পারছি, সেটাই আসল।’

তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে, এর সঙ্গে অনুশীলনের কোনো সম্পর্কই নেই। পরের খেলা দু’টোয় আমার শট নির্বাচনে ত্রুটি ছিল, মানছি।তবে আমার ওই দুটো ইনিংস যদি আবার দেখেন, তাহলে দেখবেন যে, গোটা ইনিংসে ওই আউট হওয়ার বলটা ছাড়া কিন্তু আর কোনও ভুল করিনি।’
