আনুশকার মন্তব্যে তোলপাড়

বার্মিংহামের এজবাস্টন টেস্টের পরের কথা। ভারতীয় দল সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হারার পর। সিরিজের দ্বিতীয় ম্যাচ যেহেতু লর্ডসে ছিল, সেই হিসেবে রাজধানী লন্ডনে আসতে হয় টিম ইন্ডিয়াকে। লন্ডনে ভারতীয় হাই কমিশনারের বাড়িতে বিরাট কোহলরিদের জন্য নৈশভোজের আমন্ত্রণ ছিল। সেই আমন্ত্রণে গোটা টিম গিয়ে উপস্থিত হয় হাইকমিশনারের বাসভবনে। ছবিও তোলা হয়। আর সেই ছবি বিসিসিআই ঘটা করে ট্যুইট করে। আর তা দেখার পরই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। আর তার কারণ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু মন্তব্যের শিকার আনুশকা। চুপ থাকেননি আনুশকা, সমর্থকদের সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেছেন,‘এ ব্যাপারে যাদের প্রতিক্রিয়া জানানোর ছিল তারা নিজের ব্যাখ্যা জানিয়েছেন। আসলে এটা শুধুমাত্র ব্যঙ্গ করা। আমি ব্যঙ্গের কোনও প্রতিক্রিয়া জানাই না। যা হয়েছে, তা নিয়ম মেনেই হয়েছে। আর আগামী দিনেও সব কিছুই নিয়মের মধ্যে থেকেই হবে। আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না।’

এরপর সমালোচকদের পাল্টা খোঁচা দিয়ে বলিউড অভিনেত্রীর মন্তব্য, ‘এটা নিয়ে এতো শোরগোল ফেলে কান্নাকাটি করার কিছু হয়নি।’

আনুশকার এমন মন্তব্যের পর আবার শুরু হয় সমালোচনার ঝড়।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট অনুরাগীদের প্রতি অনুশকার রাগের কারণ অবশ্যই রয়েছে। ভারতীয় দল যখনই খারাপ পারফর্ম করে, তখনই অনুশকাকে পরোক্ষভাবে দোষারোপ করা হয়।