আদালতের কাছে আবেদন করে দারুণ সুযোগ সুবিধা পেলেন মামুনুল হল

আদালতের কাছে ইবাদত করার উপযোগী জায়গায় রাখার আবেদন জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসিচব মাওলানা মামুনুল হক। পরে আদালত তাকে আ;শ্ব;স্ত করেন তার ইবাদতের বি;ঘ্ন ঘ;টবে না।

সোমবার (১৯ এপ্রিল) রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সাংবাদিকদের জানান, রি;মা;ন্ড শুনানির সময় আদালতের কাছে কথা বলার অনুমতি চেয়েছেন। অনুমতি নিয়ে তিনি বলেন, ‘আমি রমজানে নিয়মিত ইবাদত করি, রোজা রাখি।

গতকাল আমাকে যেখানে রাখা হয়েছে সেটা বসবাস ও ইবাদতের অনুপ;যোগী। আমি আদালতের কাছে আবেদন জানাই, আমাকে যেন ইবাদতের উপযোগী জায়গায় রাখা হয়। তখন আদালত বলেন, আপনাকে ইবাদতের উপযোগী জায়গায় রাখা হবে। আপনার কোনো ক;ষ্ট হবে না, ইবাদতের বি;ঘ্ন ঘ;টবে না।

এর আগে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে বেলা ১১টা ৮ মিনিটে আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে ৭ দিনের রি;মা;ন্ডের এ আদেশ দেন।

রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।