দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার পর আবার আট আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। শনিবার রাতে প্রার্থী বদল করে নতুন প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হয়।
প্রার্থী বদল হওয়া আসনগুলো হলো- সিরাজগঞ্জ-৬ আসনে কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিসের বদলে এমএ মুহিত, ভোলা-১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর বদলে বিএনপির গোলাম নবী আলমগীর। ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন পার্থ।

মানিকগঞ্জ-১ আসনে এম এ জিন্নাহর পরিবর্তে বিএনপির আব্দুল হামিদ ডাবলু, চট্টগ্রাম-৮ আসনে এম মোর্শেদ খানের বদলে আবু সুফিয়ান, সাতক্ষীরা-৩ জামায়াত প্রার্থীর বদলে বিএনপির ডা. শহিদুল আলম, সিলেট-৫ আসনে জামায়াতের মাওলানা ফরিদুদ্দীন আহমেদের বদলে জমিয়তে উলামায়ে ইসলামীর ওবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে জামায়াতের হাবিবুর রহমানের বদলে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।
সূত্র: ঢাকাটাইমস
