করোনা ভাইরাসের কারণে ওমরাহ করতে গিয়ে আটকেপড়াদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে সৌদি আরব । সৌদি পাসপোর্ট অধিদপ্তর ২৮ মার্চের মধ্যে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ই-সার্ভিসের মাধ্যমে ওই যাত্রীদের আবেদন করতে বলা হয়েছে।
সৌদি সরকার আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ করে দেওয়ার কারণে দেশটিতে আটকা পড়েছে অনেক ওমরাহ সম্পন্নকারী। উল্লেখিত সময়ের মধ্যে আটকে পড়া যাত্রীরা আবেদন করলে সৌদি হজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ তাদের কাছ থেকে কোনো প্রকার জরিমানা নেবে না।
লন্ডন থেকে হেফাজুল করিম রকিব জানান, গাম্বিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক বাংলাদেশি ইমাম। দেশটিতে এ ভাইরাসে এটিই প্রথম মৃত্যু। এদিকে, লন্ডনে আরও এক ব্রিটিশ-বাংলাদেশির করোনায় মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
গাম্বিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক বাংলাদেশি ইমাম। দেশটিতে এ ভাইরাসে এটিই প্রথম মৃত্যু। এদিকে. লন্ডনে আরও এক ব্রিটিশ-বাংলাদেশির করোনায় মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
