তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে মুশফিকের দারুণ এক ইনিংসের উপর ভর করে জয় পায় বাংলাদেশ। রাজকোটে পরের ম্যাচ জিতলেই হয়ে যেত এক বিশ্ব রেকর্ড যা এশিয়ার কোন দলই করতে পারেনি। কিন্তু তা আর হয়নি উল্টো হারের স্বাদ পায় টাইগাররা। তবে বাংলাদেশের সুযোগ এখনও বহাল আছে।
কারণ সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ জিতলেই হয়ে যাবে ইতিহাস। জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ, বলেছেন, আমার মনে হয় প্রথম ম্যাচে দেখিয়েছি আমরা জিততে পারি। এই আত্মবিশ্বাস সবার ধরে রাখতে হবে যেন আমরা সিরিজটা জিততে পারি। এদিকে, বাংলাদেশে দলের পেসার শফিউল বলেন, ‘এই ম্যাচে (দ্বিতীয় ম্যাচ) কিছু ছোট ছোট ভুল ছিল, যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই, আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।’
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, আমিনুল ইসলাম, আরাফাত সানি, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুন।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, ঋসভ পান্থ, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, রাহুল চাহার, দিপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে ও শারদুল ঠাকুর।
