আজ থেকে সেনা মোতায়েন, অফিস-আদালত বন্ধ

করোনাভাইরাস মোকাবেলায় আজ মঙ্গলবার থেকে সারা দেশে সোনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া সরকার ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এসময়ে জরুরি সেবা ও হাসপাতাল ছাড়া সরকারি অফিস-আদালতসহ সবকিছু বন্ধ থাকবে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন।

ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।

২৬ মার্চ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল