আজ ঈদের দিনেই মাঠে নামা হচ্ছে বাংলাদেশের

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার চাঁদ দেখাই গেল।বুধবার সারাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দেশব্যাপী ঈদ উদযাপিত হবে।

আজ বুধবার (৫ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির ফের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে সন্ধ্যায় বৈঠকে বসেছিল কমিটি। তখন দেশের কোথায় চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বলে জানায় কমিটি। তখন বলা হয়েছিলো আগামী পরশুদিন ঈদ। তাই বাংলাদেশের খেলা ঈদের আগের দিন হওয়ার কথা ছিলো। আর আজ ঈদ হওয়াতে আজকেই ঈদের দিনেই হচ্ছে বাংলাদেশের খেলা।