আগামী ম্যাচে কি থাকছে সাব্বির-রুবেল, যে তথ্য দিলো বিসিবি

একাদশে যখন ছিলেন না তখন টাইগার ভক্তরা খুব চেয়েছিলেন যেন একাদশে ফিরেন সাব্বির-রুবের। এমনকি মাশরাফিকেও বাদ দিতে চেয়েছিলেন কেউ কেউ। গতকালকে অজিদের বিপক্ষে ম্যাচে একাদশে তাদের দেখে খুশিও হয়েছিলেন তারা। কিন্তু ম্যাচ শেষে সাব্বির-রুবের যে পারফর্ম করেছে তাতে মুখ লুকিয়েছেন সবাই। এখন প্রশ্ন উঠছে এরপরও কি পরের ম্যাচে একাদশে থাকবেন তারা?

একসঙ্গে ইনজুরি সমস্যায় ভুগছেন সাইফউদ্দিন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। একজনের পিঠে, অন্যজনের কাঁধে। এ সুযোগ দলে জায়গা পেয়ে গেলেন সাব্বির আর রুবেল। সবার আশা ছিল, উপেক্ষিত থাকতে থাকতে অবশেষে যখন সুযোগটা এসেই গেলো, তখন সাব্বির আর রুবেল প্রমাণ করে দেবেন, তাদেরকে বসিয়ে রাখা ঠিক হয়নি।

কিন্তু, অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগটা মোটেও কাজে লাগাতে পারলেন না রুবেল আর সাব্বির। বল হাতে রুবেল ৯ ওভার বোলিং করার সুযোগ পেলেন। দিলেন ৯.২২ গড়ে ৮৩ রান। এতটা খরুচে বোলার বাংলাদেশ দলে আর কেউ ছিল না। সাইফউদ্দিন থাকলে নিশ্চিত, অন্তত ৩০টা রান কম দিতেন।

অন্যদিকে সাব্বির সুযোগটাকে যেন হেলায় হারালেন। ১০ রানে থাকা ওয়ার্নারের ক্যাচ মিস করলেন তিনি। ওই ক্যচটা যদি সাব্বির ধরতে পারতেন, তাহলে ওয়ার্নারও ১৬৬ রান করতে পারতো না, অস্ট্রেলিয়ার রানও ৩৮১ হতো না। ওয়ার্নার এবং অস্ট্রেলিয়াকে স্রেফ ১৫৬ রান উপহার দিয়েছেন সাব্বির।

উসমান খাজাকে একটি রানআউটও মিস করেছেন সাব্বির। শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নেমে দিলেন চরম ব্যর্থতার পরিচয়। মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ বলে ৬৯ রান করে আউট হওয়ার পর মাঠে নামেন সাব্বির। হার্ডহিটার ব্যাটসম্যান। দু’একটি বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের গ্যাপটা আরো কমতো। কিন্তু না, তিনি পারলেন না। আউট হয়ে গেলেন প্রথম বলে বোল্ড হয়েই। গোল্ডেন ডাক। তাদের এমন পারফরম্যান্সের পর কি পরের ম্যাচে তাদেরকে একাদশে চাইবেন টাইগার ভক্তরা?