আক্রান্ত সবচেয়ে বেশি শিশু–কিশোর-তরুণ-যুবক, মৃত্যুতে বয়স্করা

বিশ্বের সঙ্গে বাংলাদেশকেও গ্রাস করেছে করোনা ভাইরাস। প্রতিদিনই হচ্ছে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ জন। ফলে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮২ জন।

বাংলাদেশে আক্রান্ত বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শিশু–কিশোর ও তরুণ-যুবকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। গত ২৪ ঘণ্টায় যে ৫৮ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ ৩১-৪০ বছর বয়সী ১৭ জন, ৪১-৫০ বছর বয়সী ১৫ জন। এদের মধ্যে ৪৮ জন পুরুষ, ১০ জন মহিলা।

আর মোট আক্রান্তের মধ্যে ৫৪ শতাংশের বয়স ১ থেকে ৪০ বছরের মধ্যে। অর্থাৎ দেশে মোট শনাক্ত ৪৮২ জনের মধ্যে ২৫৯ জনের বয়স ১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে বেশির ভাগের বয়সই ৫০ বছরের বেশি। তবে গত দুই দনে মৃত ৯ জনের মধ্যে ৩ জনের বয়স ৪০ বছরের কম। এছাড়া গত ৭ এপ্রিল যে পাঁচজন মারা যান তাদের একজনের বয়স ছিল ৪০ বছরের কম।

আশার কথা হলো- করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা শুক্রবারের চেয়ে আজ শনিবার কমেছে। মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। মারা গেছে ৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৮২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩০। শুক্রবার আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৯৪। ওই দিন মৃত্যু হয় ৬ জনের।

আইইসিডিআর জানিয়েছে, করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে নারায়ণগঞ্জ এবং রাজধানীর মিরপুর ও বাসাবোতে। সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানীতেই। এখানে আক্রান্তের সংখ্যা ২৫১ জন। আর নারায়ণগঞ্জে ৮৩ জন। আইইডিসিআর বলছে, আক্রান্তদের মধ্যে ৫২ শতাংশই ঢাকা সিটির। ৮৭ শতাংশ করোনা রোগী ঢাকা বিভাগের। বাকিরা দেশের অন্যান্য জেলা ও বিভাগের।

আজ তিনজনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০। আজ মৃত তিনজনের মধ্য একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। আর দুজনের একজনের বয়স ৫৫ ও একজনের বয়স ৭০ বছর। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের বয়স এবং তারা কোন এলাকার, তা জানান। পাশাপাশি মোট আক্রান্ত ও মৃতদের সম্পর্কে তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় আরও তিনজন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৬ জন।

এখন পর্যন্ত আক্রান্ত ৪৮২ জনের মধ্যে ৭০ শতাংশ পুরুষ (৩৩৮ জন) আর ৩০ শতাংশ (১৪৪ জন) নারী। বয়সের দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত ৩১ থেকে ৪০ বছরের মানুষ। তাঁরা মোট আক্রান্তের ২২ শতাংশ (১০৮ জন)। এরপর ২১ থেকে ৩০ (৯২ জন) ও ৪১ থেকে ৫০ বছরের (৯৫ জন) বয়সীদের অবস্থান। তাঁরা আক্রান্তের ১৯ শতাংশ করে। ৬০ বছরের বেশি বয়সী ৬৩ জন। ১০ বছরের নিচে আছে ১৪ জন। আর ১১ থেকে ২০ বছর বসয়ীরা আক্রান্ত হয়েছ ৩৫ জন।

গতকাল শুক্রবার মারা যাওয়া ৬ জনের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ১ জন। ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৭০ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন এবং ৯০ বছর বয়সী একজন। তাঁদের মধ্যে তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের এবং একজন পটুয়াখালী জেলার। শনাক্ত হওয়া ৯৪ জনের মধ্যে ৬৯ জন পুরুষ, আর ২৫ জন নারী। ১০ বছরের নিচে ৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৬ জন, ২১ থেকে ৩০ বছরের ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের ২৯, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৪ জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।

ব্রেকিংনিউজ