আউট হয়ে গেলেন মুমিনুলও

২য় দিনের শেষ সেশনের শুরুতেই ৩ উইকেট তুলে নেয় নাঈম হাসান। অভিষেক ম্যাচেই ৫ উইকেট পেয়েছেন এই তরুণ। নাঈম পেয়েছেন ৫টি ও সাকিব পেয়েছেন ৩টি উইকেট। এই দুজনের ঘূর্নি জাদুতে ২৪৬ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ রানের লিড পেয়েছে টাইগাররা।

অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়ার রেকর্ড বহু আছে। কিন্তু সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া বোলারের ৫ উইকেট নেওয়ার তালিকায় এতদিন সবার উপরে ছিলেন অস্ট্রোলিয়ার প্যাট কামিন্স। ১৮ বছর বয়সে প্রথম অভিষেক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছিলেন তিনি। কিন্তু সেই প্যাট কামিন্সকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশি তরুণ নাঈম হাসান। ১৭ বছর ৩৫৬ দিন বয়সে সবচেয়ে তরুণ বোলার হিসেবে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি।

৭৮ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইমরুলকে হারিয়েছে বাংলাদেশ। ২ রান করে ওয়ারিকেনের বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছেড়েছেন তিনি। ইমরুলের পর সৌম্যও ক্যাচ আউটের ফাঁদে পড়েছেন। আউট হওয়ার আগে ১১ রান এসেছে তার ব্যাট থেকে।

সৌম্য ইমরুলের পর মিঠুনও হাঁটছিলেন তাদের পথেই। লেগ বিফরের ফাঁদে পড়ে আউট হয়েছিলেন তিনি। কিন্তু রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান।

মিঠুন বেচেঁ গেলেও রক্ষা পাওয়া হয়নি মুমিনুলের। গত ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল ফিরে গেছেন এই ইনিংসে ১১ রান করেই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩২ রান। মিঠুন ৭ ও সাকিব ০ রান করে ব্যাট করছেন।

এর আগে ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ৩২৪ রানে, আগের দিনের সঙ্গে মাত্র ৯ রান যোগ করেই।