ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দিনের তৃতীয় বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন দীর্ঘদিন পর দলে জায়গা করে নেয়া সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার কেমার রোচের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আজ ২২ নভেম্বর চট্টগ্রাম এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে একাদশে ৪ স্পিনার। এছাড়াও সাকিব আল হাসানকে সহ ৭ জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলছে বাংলাদেশ। দীর্ঘদিন পর বাংলাদেশ টেস্ট একাদশে ফিরছেন সৌম্য সরকার এবং ফিরেছেন নাইম হাসান ।
বাদ পরেছেন লিটন দাস এবং খালেদ আহমেদ । টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ । বল করছে ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতেই সৌম্যর উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ ইমরুলের উইকেটও হারিয়ে বসেছিল। কেমার রোচের করা ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দেন ইমরুল। তবে ইমরুলের ভাগ্য ভালো যে স্লিপে দাড়ানো ক্যারিবিয় তারকা হাতে আসা ক্যাচ মাটিতে ফেলে দেন।
ম্যাচের ১২তম ওভারের প্রথম বলেই ডিপ মিড উইকেটে ক্যাচ আউটের ফাঁদে পড়েন ইমরুল। মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার আগেই আম্পায়ার আউটের ডেলিভারিটি পুনরায় চেক করলে দেখেন এটি নো বল হয়েছিল। পরে আউটের সিদ্ধান্ত পরিবর্তন করে নো বল ঘোষণা করলে বেচেঁ যান ইমরুল কায়েস। ফিরে পান আরো একটি জীবন। এরপর আরো একটি রান আউট ও ক্যাচ আউটের ফাঁদে পড়তে গিয়েও বেঁচে যান ইমরুল।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭১/১ (১৬ ওভার), ৭ রানে ব্যাট করছে ইমরুল কায়েস ২২ এবং ৪৫ রানে মুমিনুল । সৌম্য ০ রানে আউট হয়ে গেলেন। এখন ড্রিংকস বিরতি চলছে।
প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাইম হাসান।
