আউট আউট,৫ উইকেট হারালো সিলেট সিক্সার্স,দেখুন সর্বশেষ স্কোর

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামে ঢাকা ডাইনামাইটস। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার দলপতি সাকিব আল হাসান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য সিলেটের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৪ রানের।

সিলেট সিক্সার্সের ব্যাটিং স্কোরঃ

১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ৩ বলে ৭ রান করে আউট হলেন ওয়ার্নার। ৯ বলে ৯ রান করে আউট হলেন লিটন দাস। এরপর ৪ বলে ৪ রান করে আউট হলেন আফিফ হোসেন। ৮ বলে ১ রান করে আউট হলেন নাসির। ১০ বলে ১২ রান করে আউট হলেন সাব্বির।

এই রির্পোট লেখার সময় সিলেট সিক্সার্সের সংগ্রহঃ ৬.১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৭ রান।

ঢাকা ডায়নামাইটস একাদশ-হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, নুরুল হাসান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভগত হোম, রুবেল হোসেন, আলিস ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশঃ-লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলক কাপালী, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর