আইসিসির কভার ফটোতে সাইফুউদ্দিন

লন্ডনের দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দেশকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ৩৩০ রানের বিশাল স্কোর দাঁড় করায় টাইগাররা। বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রায় প্রত্যেকেই অবদান রাখলেন এই বিশাল ইনিংস গড়ার ক্ষেত্রে।

শেষ পর্যন্ত লড়াই করলো দক্ষিণ আফ্রিকাও। তারা থামলো ৩০৯ রানে। হারলো ২১ রানে। গৌরবের জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো বাংলাদেশ।

এ ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে সাকিব, মুশফিক, সৌম্যর সঙ্গে শেষ দিকে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক নিজেদের মেলে ধরেন।

আর বোলিংয়ে মোস্তাফিজের পাশাপাশি সাইফুদ্দিন, সাকিব ও মিরাজরা অসাধারণ করেন।

ম্যাচে নিজের বোলিংয়ে আলাদাভাবে নজর কেড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ৮ ওভারে কিছুটা খরুচে হলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। রাসি ভন ডার ডুসেন ও আন্দিলে ফেলুকায়ো তার শিকারে মাঠ ছাড়েন।

আর ম্যাচ শেষে এই তরুণ তারকাকে সম্মানিত করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। নিজেদের অফিসিয়াল ফেসবুক কাভার ফটোতে সাইফুদ্দিনের একটি ছবি ঝুলিয়ে দিয়েছে।