আইপিএলে মুশফিকের মূল্য ৫০ লাখ রুপি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন ১০ জন ক্রিকেটার। আইপিএলের খেলার জন্য আবেদন করেছিলেন প্রায় এক হাজার ক্রিকেট। কিন্তু সেখান থেকে ছাঁটাই দিয়ে মোট ৩৪৬ ক্রিকেটার কে আইপিএলের নিলামের জন্য রাখা হয়েছে। বাংলাদেশ থেকে এই নিলামে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম।

উইকেটকিপার ক্যাটাগরিতে মুশফিকুর রহিমের মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। মুশফিকর রহিম এর সাথে উইকেটকিপার (২) ক্যাটাগরিতে আরও রয়েছেন, হেনরিচ ক্লেসেন দক্ষিণ আফ্রিকা, কুশল পেরেরা শ্রীলংকা (৭৫ লাখ), গ্লেন ফিলিপস নিউজিল্যান্ড, মুশফিকুর রহিম বাংলাদেশ, লুক রনকি নিউজিল্যান্ড (৭৫)।

আগামী ১৮ই ডিসেম্বর রাজস্থানে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে মুশফিককে কোনো দল তাদের ডেরায় ভেড়ায় কিনা এটাই এখন দেখার বিষয়।