চলতি বিশ্বকাপের ২৬তম ম্যাচে আজ ২০ জুন মাঠে নেমেছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮১ রান করে অস্ট্রেলিয়া।
৩৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৩ রান করে বাংলাদেশ। যার ফলে ৪৮ রানে হেরে যায় টাইগাররা। আর এই হারের পিছনের কারণ হিসেবে মাশরাফি জানিয়েছেন, বল হাতে ৩০ থেকে ৪০ রান বেশি দিয়ে ফেলেছে বাংলাদেশ।
যদি এমনটা না হল তাহলে ফলাফল অন্যরকম হতে পারত বলেও জানিয়েছেন মাশরাফি। ম্যাচশেষে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ৩০-৪০ রান বেশি দিয়ে ফেলেছি। অন্যথায় ফলাফল অন্যরকম হতে পারত।’
