অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

আজ ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে।

অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ দল।

কিন্তু এই ম্যাচে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল টাইগাররা। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেকটাই অনিশ্চিত বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফউদ্দিন খেলতে না পারলে একাদশে সুযোগ মিলবে পেসার রুবেল হোসেনের।

এখন পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি রুবেলের। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতেরও। ইনজুরিতে ভুগছেন তিনিও। যদি মোসাদ্দেক আগামীকাল খেলতে না পারে তাহলে একাদশে জায়গা পাবেন সাব্বির রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।