অসহায় দুঃস্থ ও গরীবদের পাশে দাঁড়ালেন ক্রিকেটার মোসাদ্দেক

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

ময়মনসিংহে প্রায় ২০০ পরিবারের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছেন তিনি।

এদিকে এক ভি`ডিও বার্তায়, মোসাদ্দেক সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় মোসাদ্দেক বলেন, ‘সবাই ভালো থাকুক। এবং এ মহামা’রি থেকে আম’রা সবাই যেন মুক্তি পাই। এর কারণে আমাদের বাংলাদেশের কোনো মানুষের যেন মৃ’ত্যু না ঘটে।’

এ সময় তিনি আরও বলেন, ‘এখন আমা’র জায়গা থেকে কিছু করার চেষ্টা করছি। এখানে বসে আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আমি সবার উদ্দেশে বলব, আপনারা যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন মানুষকে সাহায্য করুন।’

নিজের ফেইবুক পেজে অসহায়দের সাহায্যের ছবি সম্বলিত পোস্টে মোসাদ্দেক লিখেছেন, ‘পুরো দেশ আজ করোনা ভাইরাস বা Covid-19 এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখে নি৷ ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়।’

‘দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মূহুর্তে তাদের পাশে দাড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব।’

‘তার ই অংশ হিসেবে আজ ময়মনসিংহের অসহায় দুঃস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে। আসুন আম’রা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাড়াই।’