আজ ১০ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ। ২৪৮ রানের টার্গেটে ব্যাট করে নিউজিল্যান্ড। আজ প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমেই ফিরে যান ওপেনিংয়ে নামা মমিনুল এবং লিটন দাস। এরপর নামেন সৌম্য তিনিও ফিরে যান খালি হাতে। সৌম্য ৯ বলে ১ রান করেন।
এরপর দলের হাল ধরেছেন মুশফিক এবং মাহমুদুল্লাহ। মুশফিক ফিরেন ৬১ বলে ৬২ রান করে এবং মাহমুদুল্লাহ করেন ৮৮ বলে ৭২ রান। এরপর সাব্বির ফিরেন ৪১ বলে ৪০ রান করে। এরপর বাংলাদেশের পক্ষে কেই আর সেভাবে দাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে সব উইকেত হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৭ রান।
২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। ফ্লেচারের ৯২ রানের দুর্দান্ত ইনিংসের কাছে হেরে যায় বাংলাদেশ । ফ্লেচার ১১২ বলে ৯২ , রাবাল ৬৩ বলে ৫২ রান করেন সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে প্রথম দিকে আঘাত হানলে হয়ত আজকের ম্যাচটি জিতে যেত বাংলাদেশ । শেষ মুহূর্তে যেভাবে উইকেট ফেলেছে বাংলাদেশ, তা যদি আগেই করত পারত তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। শেষ পর্যন্ত যুদ্ধ করে হারল বাংলাদেশ ।
মাহমুদুল্লাহ ব্যাট হাতে যেমন ৭২ রান করেছেন তেমনি বোলিংয়ে ২ উইকেট পেয়েছেন । মিরাজ পেয়েছেন ২ টি এবং মুস্তাফিজ ২ টি পান উইকেট । শেষ পর্যন্ত ৮ উইকেট ফালাতে সক্ষম হয় বাংলাদেশ । ৪৮.১ ওভারে ২৫১ রান করে নিউজিল্যান্ড।
১৩ ফেব্রুয়ারি প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এদিকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এর বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচের সব কয়টি খেলা দেখা যাবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং স্টার স্পোর্টস’।
