অলিখিত ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এক ম্যাচ আগেই সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মিস করেছিলো বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ খেলিয়েছে একই একাদশ। ওপেনিংয়ে তামিমের সঙ্গী বদল হওয়ার সম্ভাবনাও কম এ ম্যাচে।

শেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বিজয়কে বসিয়ে খেলানো হয়েছিল মোহাম্মদ মিঠুনকে, দেশ ছাড়ার আগে যে সিদ্ধান্তকে ‘নিজের ভুল’ বলে গিয়েছেন মাশরাফি। সেরকম ঝুঁকি আবার নেবে বাংলাদেশ? ওপেনিং বাদ দিলে সমস্যা সাব্বির রহমান, তবে বেঞ্চ থেকে এ ম্যাচেই কাউকে তার জায়গায় আনার সম্ভাবনা কমই। যার ফলে সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ- তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান